স্বাগতম
| ক্রমিক | শ্রেনি | শিক্ষর্থী সংখ্যা |
|---|---|---|
| 1 | প্রাক-প্রাথমিক (৪+) | 100 জন |
| 2 | প্রাক-প্রাথমিক (৫+) | 80 জন |
| 3 | প্রথম শ্রেণী | 109 জন |
| 4 | দ্বিতীয় শ্রেণী | 122 জন |
| 5 | তৃতীয় শ্রেণী | 144 জন |
| 6 | চতুর্থ শ্রেণী | 122 জন |
| 7 | পঞ্চম শ্রেণী | 150 জন |
আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন। সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না, সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুলে ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না, এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
ধন্যবাদ।
নাজমুস সাকিব খান কনা
প্রধান শিক্ষক
সম্মানিত শিক্ষকবৃন্দ
সর্বশেষ নোটিশসমূহ
গুরুত্বপূর্ণ ফরমসমূহ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
জরুরি হটলাইন


















